Real-time News Network

মহাসমাবেশ থেকে সরকার পতনের এক দফা আন্দোলন: মওদুদ

Fri 8 Jun 2012 7:54 PM BdST

rtnn ঢাকা, ৮ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- আগামী ১১ জুনের মহাসমাবেশ থেকে সরকার পতনের এক দফা আন্দোলনের ডাক দেয়া হবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শুক্রবার সকালে রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির এ নেতা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সাবেক রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বহুদলীয় গণতন্ত্র ও জিয়া’ শীর্ষক এ গোলটেবিল আলোচনার আয়োজন করে।

সরকার সংবিধান সংশোধন করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে অভিযোগ করে মওদুদ বলেন, বিএনপির আন্দোলন শুধু তত্ত্বাবধায়ক সরকারের জন্য নয়, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও মানুষের ভোটের অধিকার পুনর্বহালের জন্যও।

তিনি বলেন, দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন করার জন্য সরকার যে স্বৈরাচারী ও ভুল স্বপ্ন দেখছে, বিএনপি তাদের সে ভুল উপলব্ধি করতে দীর্ঘ সময় বেঁধে দিয়েছে। কিন্তু তারা তাদের ভুল বুঝতে পারছে না।

বিএনপির স্থায়ী কমিটির এ নেতা বলেন, এখন আর কোনো সুগো দেয়া হবে না। কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। যদি সরকার তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল করে, তাহলে আগামী দেড় বছর শান্তিপূর্ণভাবে দেশ চালাতে পারবে। অন্যথায় তাদের পতন অনিবার্য।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, অতীতে বাংলাদেশের কোনো আন্দোলন ব্যর্থ হয়নি। বিএনপির চলমান আন্দোলনও ব্যর্থ হবে না। এই আন্দোলন জনগণের অধিকার রক্ষার আন্দোলন। এ আন্দোলন সফল হবেই।

মওদুদ বলেন, প্রধানমন্ত্রী স্বপদে বহাল থেকে, মন্ত্রীদের মন্ত্রিত্ব রেখে এবং দলীয় ক্যাডারদের প্রশাসনিক পদে বহাল রেখে নির্বাচনের যে স্বপ্ন দেখছে তা বাংলাদেশের জনগণ কোনো দিনও সফল হতে দেবে না। জনগণ আন্দোলনের মাধ্যমে তাদের শোচনীয় বিদায় নিশ্চিত করবে।

এসময় সদ্য প্রস্তাবিত বাজেটের কড়া সমালোচনা করে তিনি বলেন, এই বাজেট সরকারের ব্যর্থতার দলিল। এতে দেশের অর্থনীতি আরো স্থবির হয়ে পড়বে। এতে যে লক্ষ্যমাত্রা অর্জনের কথা বলা হয়েছে, সরকার তার একটিও পূরণ করতে পারবে না।

সরকারের দুর্নীতির কারণে গত বছরের বাজেট ব্যর্থ হয়েছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির এ নেতা আরো বলেন,  প্রস্তাবিত এই বাজেটে বিনিয়োগকারীদের জন্য কোনো প্যাকেজ রাখা হয়নি। তাছাড়া বাজেটে সরকার যে ৭ শতাংশের অধিক প্রবৃদ্ধি অর্জনের কথা বলেছে, তা অর্জন করা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়।

তিনি বলেন, মইনউদ্দিন-ফখরুদ্দিনের দুই বছরে ও বর্তমান সরকারের সাড়ে তিন বছরে দেশের অর্থনীতিতে স্থবিরতা নেমে এসেছে। এই সাড়ে পাঁচ বছর বিএনপি ক্ষমতায় থাকলে বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জন হতো ৮ থেকে ৯ শতাংশ।

তিনি বলেন, গত বছরের তুলনায় এবারের বাজেট আরো নিম্নমুখী। ১ লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকার যে বাজেট প্রস্তাব করা হয়েছে, তাতে মাথা পিছু বাজেট ধরা হয়েছে মাত্র ১২ হাজার টাকা। তাহলে এই সরকারের কাছে জনগণ কি উন্নয়ন আশা করতে পারে।

সংগঠনের সভাপতি মেজর (অব.) এম এম মেহবুব রহমানের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলন, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, জাসাস সভাপতি গাজী মাজহারুল আনোয়ার, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এএস/একেএ/এসআই_ ১৩০৫ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (রাজনীতি)

ভাইয়ের লাশের পাশে অশ্রুসিক্ত বোন

ঢাকায় সাঈদ ইস্কান্দারের মরদেহ

বুদ্ধিজীবী সম্পর্কে আমার গবেষণা নেই: মিছবাহুর

রংপুরে জামায়াতের মিছিলে লাঠিচার্জ

খালেদ মোশাররফের দেয়া উপাধিতে আমি ‘বিচ্ছু জালাল’

তত্ত্বাবধায়ক বাতিলের রায় সবচেয়ে বিতর্কিত: রফিকুল

গোলাম আযমের বিরুদ্ধে মুনতাসির মামুনের জেরা শেষ

নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে: মায়া

বাংলাদেশে ইসলামী নেতৃত্বের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ

খালেদা জিয়ার রাজবাড়ী জনসভা স্থগিত

সাঈদ ইস্কান্দারের মরদেহ আসছে বুধবার

‘সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের সুযোগ নেই’

আল-বদর হিসেবে কামারুজ্জামানের নাম শুনেছি, দেখিনি: সাক্ষী

সাকার সহায়তায় বাবাকে হত্যা করা হয়েছে: সাক্ষী

বিএনপিসহ ১৮ দলীয় জোটের সব কর্মসূচি স্থগিত

সাঈদীর পক্ষে ৬ষ্ঠ সাক্ষীর জবানবন্দি

হুমকি দিয়ে লাভ নেই, আ.লীগ হুমকিতে ভীত নয়: হানিফ

গোলাম আযমের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জেরা সম্পন্ন

অস্থিতিশীলতা এড়াতে তত্ত্বাবধায়কের বিকল্প নেই: ফারুক

‘বিশ্ব ব্যাংকের ফিরে আসা কূটনৈতিক সফলতা’