Real-time News Network

গাড়ি পোড়ানো মামলায় ফখরুলদের স্থায়ী জামিন

Thu 7 Jun 2012 9:58 PM BdST

rtnn ঢাকা, ৭ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- হরতালে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলের নেতাদের স্থায়ী জামিন দিয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও এফ আর এম নাজমুল আহসানের বেঞ্চ এ বিষয়ে দেওয়া রুলের নিষ্পত্তি করে নেতাদের স্থায়ী জামিন আদেশ দেয়।

আসামিপক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ বিএনপিপন্থী আইনজীবীরা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।

গত ২৬ মে এ মামলার কারাবন্দি আসামিদের মধ্যে বিরোধী দলের পাঁচ সংসদ সদস্যকে ছয় সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়ে বাকি ২৯ জনের বিষয়ে কেন জামিন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করে আদালত।

একইসাথে বিবাদীদের এক সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলে আদালত।

গতকাল বুধবার এ রুলের ওপর শুনানি হওয়ার কথা থাকলেও রাষ্ট্রপক্ষের আবেদনে আদালত একদিন পিছিয়ে আজ বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করে।

উল্লেখ্য, বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে গত ২৯ এপ্রিল বিএনপি আহুত হরতালে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় তেজগাঁও থানায় দ্রুত বিচার আইনে মামলা করে পুলিশ।

এরপর গত ১০ মে মির্জা ফখরুলসহ ৪৫ জনের বিরুদ্ধে এ মামলায় আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

সে অনুযায়ী ১৬ মে তারা মহানগর দ্রুত বিচার হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নাকচ করে তাদের কারাগারে পাঠায় বিচারিক আদালত।

তবে এ মামলায় জামিনে থাকা ১৮ দলের এমপিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ ও বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

রিয়েল-টাইম নিউজ ডটকম/জেডকে/এমএম/এমআই/আরআই_ ১৬২২ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (রাজনীতি)

ভাইয়ের লাশের পাশে অশ্রুসিক্ত বোন

ঢাকায় সাঈদ ইস্কান্দারের মরদেহ

বুদ্ধিজীবী সম্পর্কে আমার গবেষণা নেই: মিছবাহুর

রংপুরে জামায়াতের মিছিলে লাঠিচার্জ

খালেদ মোশাররফের দেয়া উপাধিতে আমি ‘বিচ্ছু জালাল’

তত্ত্বাবধায়ক বাতিলের রায় সবচেয়ে বিতর্কিত: রফিকুল

গোলাম আযমের বিরুদ্ধে মুনতাসির মামুনের জেরা শেষ

নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে: মায়া

বাংলাদেশে ইসলামী নেতৃত্বের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ

খালেদা জিয়ার রাজবাড়ী জনসভা স্থগিত

সাঈদ ইস্কান্দারের মরদেহ আসছে বুধবার

‘সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের সুযোগ নেই’

আল-বদর হিসেবে কামারুজ্জামানের নাম শুনেছি, দেখিনি: সাক্ষী

সাকার সহায়তায় বাবাকে হত্যা করা হয়েছে: সাক্ষী

বিএনপিসহ ১৮ দলীয় জোটের সব কর্মসূচি স্থগিত

সাঈদীর পক্ষে ৬ষ্ঠ সাক্ষীর জবানবন্দি

হুমকি দিয়ে লাভ নেই, আ.লীগ হুমকিতে ভীত নয়: হানিফ

গোলাম আযমের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জেরা সম্পন্ন

অস্থিতিশীলতা এড়াতে তত্ত্বাবধায়কের বিকল্প নেই: ফারুক

‘বিশ্ব ব্যাংকের ফিরে আসা কূটনৈতিক সফলতা’