Real-time News Network

১১ জুন সমাবেশ হবে: নোমান

Thu 7 Jun 2012 8:37 PM BdST

rtnnঢাকা, ৭ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, সরকারের পায়ের নিচে এখন আর মাটি নাই, যার কারণে তারা ১১ জুনের সমাবেশ করতে অনুমতি দিচ্ছেনা। যতই টালবাহানা করুক না কেন ১১ জুনের সমাবেশ হবে।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে ভাসানী অডিটরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রমিক দল আয়োজিত আসন্ন ১১ জুনের সমাবেশ সফল করার লক্ষ্যে এক কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব সমাবেশের অনুমতি দিন, না হয় উদ্ভূত অস্থিতিশীল পরিবেশের জন্য আপনারা দায়ী থাকবেন।

তিনি বলেন, দেশে এখন আর গণতান্ত্রিক সরকার নাই, গণতান্ত্রিক সরকার রুপে এখন স্বৈরাচার সরকার দেশ শাসন করছে। ১১ জুনের সমাবেশ থেকে সেই স্বৈরাচার সরকারের পতনের জন্য বেগম জিয়া কঠোর আন্দোলনের ডাক দিবেন।

তিনি আরো বলেন, সরকার তার ব্যর্থতা ঢাকতেই বিরোধীদলের উপর একের পর এক নির্যাতনের পথ বেচে নিচ্ছে। তারা বিরোধীদলকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। 

তিনি অবিলম্বে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

শ্রমিক দলের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান প্রমুখ।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এএস/আরআই_ ১৪৩০ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (রাজনীতি)

ভাইয়ের লাশের পাশে অশ্রুসিক্ত বোন

ঢাকায় সাঈদ ইস্কান্দারের মরদেহ

বুদ্ধিজীবী সম্পর্কে আমার গবেষণা নেই: মিছবাহুর

রংপুরে জামায়াতের মিছিলে লাঠিচার্জ

খালেদ মোশাররফের দেয়া উপাধিতে আমি ‘বিচ্ছু জালাল’

তত্ত্বাবধায়ক বাতিলের রায় সবচেয়ে বিতর্কিত: রফিকুল

গোলাম আযমের বিরুদ্ধে মুনতাসির মামুনের জেরা শেষ

নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে: মায়া

বাংলাদেশে ইসলামী নেতৃত্বের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ

খালেদা জিয়ার রাজবাড়ী জনসভা স্থগিত

সাঈদ ইস্কান্দারের মরদেহ আসছে বুধবার

‘সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের সুযোগ নেই’

আল-বদর হিসেবে কামারুজ্জামানের নাম শুনেছি, দেখিনি: সাক্ষী

সাকার সহায়তায় বাবাকে হত্যা করা হয়েছে: সাক্ষী

বিএনপিসহ ১৮ দলীয় জোটের সব কর্মসূচি স্থগিত

সাঈদীর পক্ষে ৬ষ্ঠ সাক্ষীর জবানবন্দি

হুমকি দিয়ে লাভ নেই, আ.লীগ হুমকিতে ভীত নয়: হানিফ

গোলাম আযমের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জেরা সম্পন্ন

অস্থিতিশীলতা এড়াতে তত্ত্বাবধায়কের বিকল্প নেই: ফারুক

‘বিশ্ব ব্যাংকের ফিরে আসা কূটনৈতিক সফলতা’