রাতে জোট নেতাদের সাথে খালেদার বৈঠক
|
 |
 |
 |
|
Thu 7 Jun 2012 6:55 PM BdST
|
ঢাকা, ৭ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- এগার জুন ঢাকায় বিএনপির কর্মসূচিকে সামনে রেখে করণীয় নির্ধারণে ১৮ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের সাথে বৈঠকে বসবেন বিরোদী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ বৃহস্পতিবার রাতে গুলশানের দলীয় কার্যালয়ে এ বৈঠক হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
১০ জুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে সরকারকে বিএনপির বেঁধে দেওয়া সময়সীমা শেষ হচ্ছে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়িত না হলে ১১ জুন ঢাকায় সমাবেশ কর্মসূচিতে যাবে বিএনপি।
বৃহস্পতিবারের বৈঠকে আগামী দিনে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে কর্মসূচি, এক দফা ঘোষণাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। এ ছাড়া ১১ জুন সমাবেশের বক্তৃতায় খালেদা জিয়া কী বলবেন, এ ব্যাপারেও আলোচনা হবে। আগামী ৯ জুন রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই আলোচনাগুলো চূড়ান্ত হবে।
এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে বাজেটের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন বিএনপির নেতারা।
রিয়েল-টাইম নিউজ ডটকম/এমএম/আরআই_ ১২৪৭ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|