Real-time News Network

বিএনপি নৈরাজ্য করলে শক্ত হাতে প্রতিহত করবে আ. লীগ

Thu 7 Jun 2012 3:06 AM BdST

rtnnঢাকা, ৬ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- বিএনপি ১১ জুনের সমাবেশকে ঘিরে কোন নৈরাজ্য করলে মাঠে থেকে তা শক্ত হাতে প্রতিরোধ করার ঘোষণা দিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

বুধবার সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে সাংবিধানিক ও গনতান্ত্রিক প্রক্রিয়ায় স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে এ ঘোষনা দেন তিনি।

বিএনপিকে উদ্দেশ্য করে মায়া বলেন, সমাবেশ করতে সবরকম সহযোগিতা আমরা করব। কিন্তু গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও মানুষ পুড়িয়ে মারা হয় তাহলে আমরা বসে থাকবনা।

আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে থেকে বিএনপির সকল প্রকার নৈরাজ্যকে প্রতিহত করবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন তিনি।

তিনি বলেন, শর্ত দিয়ে কারো সাথে আমরা আলোচনা করবনা। খোলা মন নিয়ে আলোচনায় আসুন, আওয়ামী লীগ বসবে।

যুদ্ধাপরাধীদের ও দুর্নীতিবাজ নেতাদের রক্ষা করতে বিএনপির যে আন্দোলন তার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বক্তব্য রাখেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/আরকে/আরআই_ ২১০১ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (রাজনীতি)

ভাইয়ের লাশের পাশে অশ্রুসিক্ত বোন

ঢাকায় সাঈদ ইস্কান্দারের মরদেহ

বুদ্ধিজীবী সম্পর্কে আমার গবেষণা নেই: মিছবাহুর

রংপুরে জামায়াতের মিছিলে লাঠিচার্জ

খালেদ মোশাররফের দেয়া উপাধিতে আমি ‘বিচ্ছু জালাল’

তত্ত্বাবধায়ক বাতিলের রায় সবচেয়ে বিতর্কিত: রফিকুল

গোলাম আযমের বিরুদ্ধে মুনতাসির মামুনের জেরা শেষ

নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে: মায়া

বাংলাদেশে ইসলামী নেতৃত্বের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ

খালেদা জিয়ার রাজবাড়ী জনসভা স্থগিত

সাঈদ ইস্কান্দারের মরদেহ আসছে বুধবার

‘সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের সুযোগ নেই’

আল-বদর হিসেবে কামারুজ্জামানের নাম শুনেছি, দেখিনি: সাক্ষী

সাকার সহায়তায় বাবাকে হত্যা করা হয়েছে: সাক্ষী

বিএনপিসহ ১৮ দলীয় জোটের সব কর্মসূচি স্থগিত

সাঈদীর পক্ষে ৬ষ্ঠ সাক্ষীর জবানবন্দি

হুমকি দিয়ে লাভ নেই, আ.লীগ হুমকিতে ভীত নয়: হানিফ

গোলাম আযমের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জেরা সম্পন্ন

অস্থিতিশীলতা এড়াতে তত্ত্বাবধায়কের বিকল্প নেই: ফারুক

‘বিশ্ব ব্যাংকের ফিরে আসা কূটনৈতিক সফলতা’