ফখরুলসহ বিরোধী নেতাদের জামিনের শুনানি পিছিয়েছে
|
 |
 |
 |
|
Wed 6 Jun 2012 11:40 PM BdST
|
ঢাকা, ৬ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের নেতাদের জামিন বিষয়ে দেয়া রুলের শুনানি একদিন পিছিয়েছে।
বুধবার রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও এফআরএম নাজমুল আহাসানের বেঞ্চ বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান বলেন, সময়ের আবেদনের কারণে শুনানি একদিন পিছানো হয়েছে।
গত ২৬ মে এ মামলার কারাবন্দি আসামিদের মধ্যে বিরোধী দলের পাঁচ সংসদ সদস্যকে ৬ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন দিয়ে বাকি ২৯ জনের বিষয়ে কেন জামিন দেয়া হবে না মর্মে রুল জারি করে আদালত। বিবাদীদের এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।
এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ এপ্রিল হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি বাসে আগুন দেয়া হয়। ওই ঘটনায় তেজগাঁও থানায় দ্রুত বিচার আইনে মামলা করে পুলিশ।
এরপর ১০ মে ফখরুলসহ ৪৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ১৬ মে মহানগর দ্রুত বিচার হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা নাকচ করে তাদের কারাগারে পাঠায় বিচারিক আদালত।
জোট নেতাদের মধ্যে পাঁচ সংসদ সদস্যকে জামিন দেয় আদালত। জামিনপ্রাপ্তরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ছাত্র-বিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, এলডিপি চেয়ারম্যান অলি আহমদ ও বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
রিয়েল-টাইম নিউজ ডটকম/জেডকে/এসআই_ ১৭৩৮ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|