Real-time News Network

সাকার আইনজীবীর ক্ষমা প্রার্থনা

Mon 28 May 2012 1:16 AM BdST

rtnnঢাকা, ২৭ মে (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম।

রোববার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে তিনি এ ক্ষমা প্রার্থনা করেন।

ট্রাইব্যুনাল তার  এ আবেদন গ্রহন করে এ বিষয়ে প্রসিকিউশনের বক্তব্য শোনার জন্য ৩১ মে দিন ধার্য করে দেন।

গত ১৪ মে অধ্যাপক আনিসুজ্জামানকে জেরা করার সময় ও ট্রাইব্যুনাল থেকে বের হয়ে মিডিয়াতে একইভাবে ব্যারিস্টার ফখরুল ইসলাম তাকে মিথ্যুক বলেন।

পরে ১৫ মে বিষয়টি প্রসিকিউটর জেয়াদ আল মালুম ট্রাইব্যুনালের নজরে আনলে তাকে শোকজ নোটিস দেন ট্রাইব্যুনাল-১।

শোকজ নোটিসে বলা হয়, আগামী ২৭ মে’র মধ্যে ট্রাইব্যুনালে হাজির হয়ে তাকে এর জবাব দিতে হবে। জবাব দিতে ব্যর্থ হলে ফখরুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।

ওই দিন জেয়াদ আল মালুম আদালতকে বলেন, ‘আদালতের সামনে এবং আদালতের কার্যক্রমের পরে সংবাদ মাধ্যমের সামনে অধ্যাপক আনিসুজ্জামানকে মিথ্যুক বলেছেন সাকার আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম।’

মালুম বলেন, আদালতের সামনেই তিনি আনিসুজ্জামানকে মিথ্যুক বলেছিলেন। এরপর আদালত তাকে সতর্ক করে দেন। কিন্তু একই কথা তিনি আদালতের বাইরে গিয়ে সংবাদ মাধ্যমের সামনে বলেছেন।

তিনি বলেন, অধ্যাপক আনিসুজ্জামান দেশের একজন বিশিষ্ট নাগরিক, শ্রদ্ধেয় ও সম্মানিত ব্যক্তি। সবকিছু বাদ দিলেও ৭২-এর সংবিধানের জন্য বাংলাদেশের মানুষ তাকে স্মরণ রাখবে।

এ সময় তিনি  ট্রাইব্যুন্যাল অ্যাক্ট ৭৩-এর ১১ (৪) ধারায় ফখরুলের বিরদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য তিনি ট্রাইব্যুনালকে অনুরোধ জানান।

পরে ট্রাইব্যুনাল তাকে এ শোকজ করে ওই আদেশ দেন।

সালাউদ্দিন কাদের চৌধুরী ব্যারিস্টার ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, সাক্ষি আনিসুজ্জামানকে জেরার সময় আমরা তার জন্ম স্থান দুই জায়গায় দেখতে পাই। তার আসল জন্ম কলকাতায়। তিনি (ড.আনিসুজ্জামান) ১৯৫৫ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সব জায়গায় খুলনা লেখেছেন। ৪১ বছর ধরে তার জন্ম স্থান ভুল লিখে সব ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন। এজন্য আমি তাকে মিথ্যুক বলেছি।

ফখরুল বলেন, ‘মিথ্যুক’ শব্দটি একটু হার্ড হয়ে গেছে। আমার উচিত ছিল আরো অন্য কোন শব্দ ব্যবহার করা। এটাই আমার অপরাধ।

রিয়েল-টাইম নিউজ ডটকম/জেডকে/আরআই_ ১৯১০ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (প্রতিদিন)

তথ্যমন্ত্রীর ছোট ভাইয়ের ইন্তেকাল

গোলাম মাওলা পাঁচ দিনের রিমাণ্ডে

ভোটার তালিকা হালনাগাদ সময় বাড়ছে না

মালয়েশিয়ায় কাজ পাবে বাংলাদেশি শ্রমিক

শাহজালালে আটকে আছেন ১২’শ হজযাত্রী

বিচারপতির বিরুদ্ধে অভিযোগ দুরভিসন্ধিমূলক

মাহফুজুর রহমানকে র‌্যাবের জিজ্ঞাসাবাদ

পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি বলেই বিশ্বব্যাংক ফিরেছে: প্রধানমন্ত্রী

‘১০ অক্টোবরের মধ্যে সাগর-রুনি খুনের রহস্য উদঘাটন’

বিচারপতি শামসুদ্দিনের বিরুদ্ধে মানি লন্ডারিংসহ ২৯ অভিযোগ

আইন মানতে শক্তিশালী দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ফরায়েজী আন্দোলনের বীর দুদু মিয়াকে স্মরণ

‘খাইছি তোরে’ মার্কা ছবি বানানো যাবে না: তথ্যমন্ত্রী

মগবাজারে দুই বাসের চাপায় প্রাণ হারালেন মর্জিনা

রাষ্ট্রপতির সাথে সেনা ও বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

‘প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের সীমা বাড়ছে’

হিজবুত নেতা মাওলাকে গুমের অভিযোগ

বিশ্ব ব্যাংকের প্রত্যাবর্তনে এডিবি খুশি

ইলিয়াস আদৌ গুম হয়েছেন কিনা জানি না: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপিও না হলে অক্টোবর থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ