Real-time News Network

সংসদ অধিবেশনে যোগ দিচ্ছে না বিএনপি: ফারুক

Sun 27 May 2012 4:59 PM BdST

rtnnঢাকা, ২৭ মে (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- নবম সংসদের ত্রয়োদশ অধিবেশন রোববার বিকেল সাড়ে ৫টায় শুরু হচ্ছে। এই অধিবেশনে ২০১২-১৩ অর্থবছরের বাজেট পাস হবে। তবে এই বাজেটে যোগ দিচ্ছে না বিরোধী দল বিএনপি। বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বিবিসিকে এই কথা জানিয়েছেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘বিএনপি বাজেট অধিবেশনে যোগ দিচ্ছে না। কারণ দলটির অনেক নেতা কারাগারে আছেন। আজ সংসদ অধিবেশনে যোগ না দেয়ার বিষয়ে দলের কোন বৈঠক না হলেও দলীয় সংসদ সদস্যদের সাথে আলোচনা করা হয়েছে। দলের নেতারা কারাগারে থাকা ও দেশের রাজনৈতিক পরিস্থতিতে আমরা অত্যন্ত ব্যস্ত।’

তিনি আরো বলেন, আজ বাজেট অধিবেশন শুরু হচ্ছে। আর বাজেট পেশ করা হবে আগামী ৭ জুন। তাই সংসদে যোগ দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখনো সময় আছে। দলের নেতাকর্মীদের সাথে আলোচনা করা যাবে।

বিরোধী দলীয় এই চিফ হুইপ অভিযোগ করে বলেন, সংসদে স্পিকার নিরপেক্ষ আচরণ করছেন না। বিএনপি সংসদে গিয়ে কথা বলতে চাইলে স্পিকার তা করতে দেননা। তাছাড়া বিএনপির দলের ভেতরে অনেক আলোচনার বিষয় আছে। সেগুলো দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম ও সংসদীয় বৈঠকে আলোচনা হবে। তার পরে সিদ্ধান্ত।

ফারুক বলেন, বাজেট অধিবেশন গুরুত্বপূর্ণ হলেও অতীতে আওয়ামী লীগ সরকার বাজেট অধিবেশন বর্জন করেছে। বিএনপিও তাই করছে। জনগণের প্রতি এই সরকারের দায়িত্ব বলতে কিছু নেই। তাই জাতীয় সংসদে একদলীয় বাজেট পেশ করে সেটি জনগণের কোন কোন উপকার আসবে না।

বিএনপির দাবি নিয়ে সংসদে যাওয়া প্রসঙ্গে ফারুক বলেন, অবশ্যই সংসদে গিয়ে আলোচনা করলে ভালো ফল হতো। কিন্ত সংসদের স্পিকার তো নিরপেক্ষ নন।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পুনর্বহাল, নিখোঁজ এম ইলিয়াস আলী এবং জোটের কারা অন্তরীণ পাঁচ এমপিসহ ৩৪ নেতার মুক্তি না দিলে বিরোধী দল বাজেট অধিবেশন পুরোপুরি বর্জন করতে পারে বলেও জানান তিনি।

টানা ৭৭ কার্যদিবস অনুপস্থিত থাকার পর গত ১৮ মার্চ সদস্যপদ রক্ষায় বিএনপি ও তাদের শরিক দলের সংসদ সদস্যরা সংসদের দ্বাদশ অধিবেশনে যোগ দিয়েছিল।

সংসদে নিয়মিত না থাকলেও দ্বাদশ অধিবেশন পর্যন্ত বিএনপি ও তাদের শরিকরা ৭১৬টি মুলতবি প্রস্তাব জমা দিয়েছিল। স্পিকার এসব প্রস্তাবের একটিও গ্রহণ করেননি।

বাজেট অধিবেশনে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত না হলেও এরই মধ্যে তারা ১৭টি মুলতবি প্রস্তাব জমা দিয়েছে। মুলতবি প্রস্তাবের বিষয়গুলো হলো তত্ত্বাবধায়ক ব্যবস্থার পুনর্বহাল, দলের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তার এবং তাদের নামে মামলা দায়ের, দলের সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী গুম ইত্যাদি।

সূত্র জানায়, বাজেট অধিবেশনের জন্য এখন পর্যন্ত ৫০০টির বেশি সিদ্ধান্তপ্রস্তাব সংশ্লিষ্ট শাখায় জমা পড়েছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এইচএ/এমএম_১০৫৮ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (রাজনীতি)

ভাইয়ের লাশের পাশে অশ্রুসিক্ত বোন

ঢাকায় সাঈদ ইস্কান্দারের মরদেহ

বুদ্ধিজীবী সম্পর্কে আমার গবেষণা নেই: মিছবাহুর

রংপুরে জামায়াতের মিছিলে লাঠিচার্জ

খালেদ মোশাররফের দেয়া উপাধিতে আমি ‘বিচ্ছু জালাল’

তত্ত্বাবধায়ক বাতিলের রায় সবচেয়ে বিতর্কিত: রফিকুল

গোলাম আযমের বিরুদ্ধে মুনতাসির মামুনের জেরা শেষ

নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে: মায়া

বাংলাদেশে ইসলামী নেতৃত্বের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ

খালেদা জিয়ার রাজবাড়ী জনসভা স্থগিত

সাঈদ ইস্কান্দারের মরদেহ আসছে বুধবার

‘সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের সুযোগ নেই’

আল-বদর হিসেবে কামারুজ্জামানের নাম শুনেছি, দেখিনি: সাক্ষী

সাকার সহায়তায় বাবাকে হত্যা করা হয়েছে: সাক্ষী

বিএনপিসহ ১৮ দলীয় জোটের সব কর্মসূচি স্থগিত

সাঈদীর পক্ষে ৬ষ্ঠ সাক্ষীর জবানবন্দি

হুমকি দিয়ে লাভ নেই, আ.লীগ হুমকিতে ভীত নয়: হানিফ

গোলাম আযমের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জেরা সম্পন্ন

অস্থিতিশীলতা এড়াতে তত্ত্বাবধায়কের বিকল্প নেই: ফারুক

‘বিশ্ব ব্যাংকের ফিরে আসা কূটনৈতিক সফলতা’