পানিকে ভালোবেশে হলো সব পাপ
পানির প্রতাপে যায় জীবনের ধাপ।
পানিতেই মরণ এখন- পানিতেই দুঃখ
শেষবেলা পাবো কীনা পানি- সন্দেহ।
টিপাইয়ের মুখে এখন পড়েছে পাথর
প্রতিবাদী মানুষগুলো হচ্ছে নিথর,
গুম- খুন -হুলিয়ায় যায়যায় জীবন
প্রগতীর মুখোশ পড়েছে কুজন
পানির খেল তবে, হবে না শেষ?
পানিই মরণ তবে পানিই শেষ।
# মাঈন উদ্দিন জাহেদ : কবি
ঢাকা,২৬এপ্রিল/রিয়েল-টাইম নিউজ ডটকম/শিল্প-সাহিত্য/কবিতা/এসবি