বান্দরবানে মুখোশধারীদের হাতে স্বাস্থ্যকর্মী অপহৃত
|
 |
 |
 |
|
Thu 29 Mar 2012 4:51 AM BdST
|
বান্দরবান, ২৮ মার্চ (আরটিএনএন ডটনেট)-- বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য উক্যমং চৌধুরীর স্ত্রী স্বাস্থ্যকর্মী সুইনু মার্মা (৫৬) মুখোশধারী সন্ত্রাসীদের হাতে অপহৃত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় আলীকদম-থানছি সড়কে উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার পূর্বে কিংরোপাড়া এলাকায় এ অপহরনের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
অপহৃত সুইনু মার্মার বাড়ি আলীকদম বাজার পাড়ায়। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ ও সেনা সদস্যরা।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার আলীকদম-থানছি সড়কে স্বাস্থ্যসেবার কাজে স্থানীয় সুধীর বড়ুয়া মোটর সাইকেলে করে কিংরো পাড়ায় সুইনু মার্মাকে নামিয়ে দিয়ে আসেন। সন্ধ্যায় সুধির তাকে ফিরিয়ে আনতে ওই স্থানে গেলে সুইনুকে পাননি।
সন্ধ্যায় বাড়ির মুঠোফোনে অপহৃতার নাম্বর থেকে পরিবারকে অপহরণের কথা জানিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে প্রতিবেশী আলীকদম বাজার পাড়ার ধুশো মার্মা জানান। এঘটনার পর স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযানে নেমেছেন।
উদ্ধার অভিযানে থাকা আলীকদম থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আকতার অপহরণের বিষয়টি স্বীকার করে বলেন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে।
রাত ১০টা এ প্রতিবেদন লেখা পর্যন্ত অপহৃত সুইনু মার্মাকে উদ্ধার করা যায়নি বলে পুলিশ জানায়।
আরটিএনএন ডটনেট/প্রতিনিধি/এসআই_ ২২৪৩ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|