Real-time News Network

ভাষা সৈনিকরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার সংগ্রাম করেছেন

Fri 10 Feb 2012 7:41 AM BdST

rtnn

ঢাকা,৭ ফেব্রুয়ারি (আরটিএনএন ডটনেট)-- ভাষা সৈনিকরা গণতন্ত্র ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য সংগ্রাম করেছেন অথচ আজও তাদের সেই স্বপ্ন পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

মঙ্গলবার অমর একুশে বাইমেলায় ভাষা সৈনিক গাজীউল হক এবং মাহবুব-উল-আলমের  উপর প্রবন্ধ উপস্থাপনা অনুষ্ঠানে বক্তরা এসব কথা বলেন।
 
ভাষা সৈনিক গাজীউল হকের উপর প্রবন্ধ উপস্থাপন করেন নাট্য ব্যক্তিত্ব খায়রুল আলম সবুজ এবং মাহবুব-উল-আলমের উপর প্রবন্ধ উপস্থাপন কবি সাংবাদিক আব্দুল মোমেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভাষাবিদ অধ্যাপক মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন কবি আসাদ চোধুরি , কথা সাহিত্যক নূরুল করিম নাসিম প্রমুখ। অনুষ্ঠানে এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ  ম স আরেফিন সিদ্দিক।

ভাষাবিদ অধ্যাপক মনিরুজ্জামান বলেন, রক্ষনশীল সামাজিক প্রতিকূলতাকে অতিক্রম করে ভাষা সৈনিক গাজীউল হক ও মাহবুব উল আলমরা ভাষা সংগ্রামের নির্ভিক পথে হেটে গেছেন। তারা শুধু ভাষার জন্য নয়, একটি গণতান্ত্রিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার   সংগ্রাম করেছেন।

খায়রুল আলম সবুজ তার প্রবন্ধে বলেন , কিশোর বয়স থেকে গাজীউল হক ছিলেন  রাজনীতি সচেতন। যার কারণে তিনি ব্রিটিশ আন্দোলন ও পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার জন্য বাঙালিকে সচেতন করেছেন।

এছাড়া কবি আব্দুল মোমেন, ঢাবি ভিসি আরেফিন সিদ্দিকীসহ বক্তারা বলেন,ভাষা আন্দোলনের সংস্কৃতি সবার মধ্যে জাগিয়ে তোলার জন্যে ভাষা সৈনিকরা যে কাজ করে গেছেন তা আমাদের আরো এগিয়ে নিতে হবে।

আরটিএনএন ডটনেট/এএস/আরআই/এসবি


শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (শিল্প সাহিত্য)

ছড়া সাবিনা নুসরাত

গোলাম মুরশিদের বিচার দাবি জাতীয় কবি নাতনীর

শাহ আব্দুল করিমের ৩য় মৃত্যুবার্ষিকী আজ

আবদুল মান্নান সৈয়দ : বহুমাত্রিক এক লেখক ফখরুজ্জামান চৌধুরী

রংপুরে শুরু হয়েছে আন্তর্জাতিক কবিতা উৎসব

নাটোরে লিটল ম্যাগ ‘বর্ণমালা’র মোড়ক উন্মোচন

হেমলক ফজলুল হক তুহিন

বাউল সাধক কফিল উদ্দিন গুরুতর অসুস্থ

মহাপ্রয়াণ দিবসে বিশ্বকবিকে স্মরণ করছে জাতি

নির্ভরতার চাবি হুমাযুন আহমেদ লিলি হক

কাজাখ-কবি আবাই কুনানবায়েভের কবিতা ভূমিকা ও ভাষান্তর- ফখরুজ্জামান চৌধুরী

কখনো কখনো হত্যার হুমকিও আমি পেয়েছি : ব্লগার আবু সুফিয়ান

বিদ্রোহী কবিতা না হলে বাঙালি বিদ্রোহী হতো না: খিলখিল কাজী

সবার মাঝে নজরুলকে ছড়িয়ে দেওয়ার আহ্বান

লালনের গানে পাবনা মাতালেন ফরিদা

পানি : ১ মাঈন উদ্দিন জাহেদ

আন্তর্জাতি​ক পরিমন্ডলে বাংলাদেশের কবিতা ফখরুজ্জামান চৌধুরী

ইবিতে কবর নাটক মঞ্চস্থ

কুষ্টিয়ায় লালন স্মরণোৎসব শুরু, সাজসাজ রব

প্রকাশনার শীর্ষে কবিতার বই