অগ্নির দাবানল জ্বলছে হৃদয় জুড়ে,
আত্নার চাওয়া পাওয়া সবি গেছে পুড়ে।
তবু মুখ কথা কয়,
ঈশান কোণে দখিণা বাতাস বয়
উড়ে চলে সাদা বকের ঝাক
চাঁদের আলো তেমনি আলো ছড়ায়।
একটি শুষ্ক মন খুঁজে ফিরে এক চাক বিশুদ্ধ বৃষ্টি,
সংসারে সবি আছে পেতে চায় শুধু ভালোবাসার দৃষ্টি।
অন্ধকারে জীবনের ছোঁয়ায় চায় যেতে হারিয়ে সংগ্রামী চিত্ত,
ভুলতে চায় আগুনের লেলিহান শিখার ব্যাথিত দগ্ধ ক্ষত।
নারীর ঐশ্বয সংসারের সৌন্দয্য
খুঁজে ফিরে সমাধির শেষ অবধি-
শীতে পিপীলিকার জীবনের নীতি।
শিক্ষা দিয়েছে আলো,
বুঝে তাই কোনটা কতটা ভাল-
সময়ের সাথে নিজেকে গুটিয়ে নেয়ার পরিবেশ-
চিন্তা বুঝি বাকিটা সময় কাটবে নিশ্চিন্তে বেশ।
সংসার সমন্বয় চায় দুটি মনের সমঝোতায়,
নইলে পুড়ে ছাড়খার হয় ভাঙ্গনের তপ্ত শিখায়।
নারী জাগরনি স্লোগান শুনে লাগছে বড্ড ভাল,
শিশু জীবনে ছেয়ে গেছে আজ অন্ধকারের কালো।
স্নেহ মমতায় বেড়ে উঠা সেই সুবোধ বালক নাই।
যন্ত্রণা ক্ষোভে নিশার ঘোরে সমাজের বোঝা তাই।
শিক্ষায় মুক্তি এ যদি চুক্তি,
নরনারী নয় ভি্ন্ন –
ঘরে বইরে সমন্বয় মাঝে,
ফেলে যাই পদ চিহ্ন।
# শামীম আরা আফিয়া : কবি