প্রবাস ডেস্ক, ১১ জানুয়ারী (আরটিএনএন ডটনেট )--গত ৮ জানুয়ারি যুক্তরাজ্য প্রবাসী গোলাপগঞ্জ ও বিয়াণীবাজারবাসি আয়োজিত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের যুক্তরাজ্য সফর উপলক্ষে লন্ডনের ওয়াটার লিলিতে জনসভার আয়োজন করে। আলহাজ সামসুদ্দিন খান এর সভাপতিত্তে ও সেলিম আহমেদ খান এর পরিচালনায় গোলাপগঞ্জ ও বিয়াণীবাজারের নেত্রী বৃন্দসহ অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগ এর সভাপতি সুলতান মাহমুদ শরীফ, যুক্তরাজ্য আওায়ামিলীগ এর সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সহ-সভাপতি জালাল উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদক নইমুদ্দিন রিয়াজ, মারুফ আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন চঞ্চল, যুব ও ক্রিয়া সম্পাদক তারিফ আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ হাফিজুর রহমান হাফীয, মহিলা সম্পাদিকা মেহের নিগার চৌধুরী, যুবলীগ এর সভাপতি জনাব ফখরুল ইসলাম মধু, সাংগঠনিক সম্পাদক জামাল আহমেদ খান, মাহবুবুর রহমান, আওয়ামীলীগ নেতা সফিকুর রহমান, যুক্তরাজ্য ছাত্রালীগ এর সহ-সভাপতি সুমন আহমেদ, মোঃ কবীর হোসেন খান, যুগ্ন সধারন সম্পাদক কাওসার আহমেদ।
আরটিএনএন ডটনেট/প্রবাস সংবাদ/ব্যাপস নিউজ/এসবি