Real-time News Network

হ্যাকারের কবলে বাংলাদেশ ও মালদ্বীপে ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইট

Sat 10 Sep 2011 12:37 AM BdST

rtnn বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক, ৯ সেপ্টেম্বর (আরটিএনএন ডটনেট)-- ঢাকার পর এবার মালদ্বীপে ভারতীয় দূতাবাসের ওয়েবসাইট হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে মালদ্বীপের ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নেয় হ্যাকাররা। এ প্রতিবেদন পর্যন্ত এটি এখনো বিকল রয়েছে।

মালদ্বীপে ভারতীয় দূতাবাসের ওয়েবসাইটের প্রথম পাতায় লেখা, ‘hacked by inj3ctor....BANGLADEshi hacker..silence hacker.’

ওই ওয়েবসাইটে আরো লেখা, ‘we love your country and people ....but whats the problem of urs!! do u think bangladeshi people r dumb!!!!! Then go to helll!!!!!!!!!!!!!!!!!!’

এদিকে, শুক্রবার সকাল থেকে সক্রিয় হয়েছে বাংলাদেশের ভারতীয় হাইকমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। হ্যাকিংয়ের কারণে দীর্ঘ প্রায় আট ঘণ্টা বন্ধ ছিল সাইটটি।

বৃহস্পতিবার রাতে ঢাকার ভারতীয় দূতাবাসের ওয়েবসাইটটিতে লেখা ছিল, ‘India, Stop boarder killing. We are human, not bird. Its your responsibility to be friendly to Bangladesh.’

সেখানে আরো লেখা ছিল, ‘And Listen MAMATA, if you would have some common sense then you would not want to give us 25 % water. Come Bangladesh and visit the rivers. Currently peoples are harvesting paddy in the river. Rivers are becoming dead day by day because of your Policies.

We want to be your friend. Its your decision if you want to be our friend. Proud to be Bangladeshi... .’

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের ঢাকা সফরের একদিন পরেই এসব হ্যাকিংয়ের ঘটনা ঘটলো। মনমোহন গত ৬ ও ৭ সেপ্টেম্বর ঢাকা সফর করেন।

আরটিএনএন ডটনেট/ওয়েবসাইট/এমএম/এমআই_ ১৮৩৬ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
ভবানীগঞ্জ, বাগমারা, রাজশাহী। থেকে মোঃ মুনজর রহমান লিখেছেন,
হ্যাকাররা এটি একটি ভালো উদ্যেগ নিয়েছে হ্যাকাররা ভারতীয় সব ওয়েব সাইট নস্ট্ করে দিক এটাই আমি চাচ্ছি।
18584
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (সাধারণ)

গুগলের মাথাব্যথার কারণ ফেসবুক

বিল গেটস ফের শীর্ষ ধনী

৫৬ লাখ শিশু ফেসবুক ব্যবহার করে

আইফোন ৫ পেতে রাতভর অপেক্ষা

‘আইপ্যাডকে ছাড়িয়ে যাবে কিন্ডল ফায়ার’

এফবিআই-এর ১ কোটি ২০ লাখ অ্যাপল আইডি হ্যাক

গাছের গুঁড়িতে হাজার বছরের জলবায়ু

গোয়েন্দা রোবট তৈরিতে রুয়েট ছাত্রের সাফল্য

ইয়াহুর সহ-প্রতিষ্ঠাতা জেরির পদত্যাগ

মাল্টিপ্লানে সোমবার থেকে ৮ দিনের আইসিটি মেলা

সবচেয়ে ক্ষুদ্রাকৃতির পেনড্রাইভ অ্যাপাসার এএইচ ১৩৪

ভাইরাস প্রতিরোধে আরো কার্যকর নরটন ২০১২

আলোর চেয়েও দ্রুত ? - মুসাররাত জাহান শ্বেতা

প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়লো নাসার স্যাটেলাইট

পৃথিবীতে আঘাত হানতে যাচ্ছে নাসার স্যাটেলাইট

হ্যাকারের কবলে বাংলাদেশ ও মালদ্বীপে ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইট

ইয়াহুর সিইও ক্যারোল বার্জ বরখাস্ত

অ্যাপলের সিইও থেকে জবসের পদত্যাগ

মঙ্গলে পানি প্রবাহের প্রমাণ দাবি নাসার

বাজেট নিয়ে প্রযুক্তিখাতের তিন সংগঠনের প্রস্তাবনা